কুরআন-সুন্নাহর আলোকে রুকইয়াহ
কুরআন-সুন্নাহর আলোকে রুকইয়াহ
.
‘রুকইয়াহ’ একটি আরবি শব্দ। এর আভিধানিক অর্থ ঝাঁড়ফুঁক, সম্মোহন ইত্যাদি। শরিয়াহর পরিভাষায় রুকইয়াহ বলতে বোঝায়—আল্লাহ তায়ালার সাহায্য কামনা করে কুরআনের আয়াত, সহিহ হাদিসে বর্ণিত দোয়া এবং আল্লাহর নাম বা অর্থবোধক বৈধ বাক্য পাঠের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি বা বস্তুর ওপর ঝাঁড়ফুঁক করা।
.
রুকইয়াহ মূলত এক ধরনের স্পিরিচুয়াল (Spiritual) চিকিৎসাপদ্ধতি, যা শারীরিক ও মানসিক—উভয় ক্ষেত্রেই কার্যকর। বিশেষ করে জ্বীন-যাদু, বদনজর (evil eye), হাসাদ (হিংসা), ওয়াসওয়াসা ইত্যাদি সমস্যায় এটি সবচেয়ে উপযোগী ও শরিয়তসম্মত উপায়।
.
রুকইয়াহ ও কবিরাজির পার্থক্য
.
রুকইয়াহতে কোনো প্রকার জ্বীন হাজির করা, বাবা-মায়ের নাম দিয়ে সমস্যা নির্ণয় করা, ভবিষ্যদ্বাণী করা, বান মারা বা চালান দেওয়া ইত্যাদি কিছুই করা হয় না। এগুলো শিরক ও কুসংস্কারমূলক কাজ, এবং ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই।
.
রুকইয়াহর সাথে প্রচলিত শিরকি তাবিজ-কবচ ও কুসংস্কারপূর্ণ কবিরাজি চিকিৎসার কোনো সম্পর্ক নেই। রুকইয়াহ হলো নবীজির সুন্নাহ। তিনি নিজে রুকইয়াহ করতেন, সাহাবিদেরও শিখিয়েছেন।
.
রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন— “রুকইয়াতে যদি শিরক না থাকে, তাহলে কোনো সমস্যা নেই।” (সহিহ মুসলিম: ৫৫৪৪)
.
আল্লাহ তায়ালা বলেন:
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
“আমি কুরআন থেকে যা অবতীর্ণ করি, তা মুমিনন্য আরোগ্য ও রহমত।” (সুরা বনি ইসরাইল: ৮২)
.
আরেক আয়াতে আল্লাহ বলেন:
قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ
“বলুন, এটি (কুরআন) ঈমানদারদের জন্য হিদায়াত ও শিফা।” (সুরা ফুস্সিলাত: ৪৪)
.
মোট কথা: রুকইয়াহ হলো আল্লাহর কাছে আরোগ্য চাওয়ার একটি শরিয়াহ সম্মত পদ্ধতি। এতে কোনো জাদু-মন্ত্র, প্রচলিত তাবিজ-কবচ বা কুসংস্কার নেই। যে ব্যক্তি ঈমানের সঙ্গে, কুরআনের আয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চায়—আল্লাহ তায়ালা তাকে শিফা দান করেন।
.
পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে —
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
“আমি যখন অসুস্থ হই, তখন তিনিই আমাকে সুস্থ করেন।” (সুরা শুআরা: ৮০)
.
রুকইয়াহ সংক্রান্ত যেকোনো পরামর্শ পেতে অথবা সরাসরি রুকইয়াহ করাতে যোগাযোগ করুনঃ Cupping Care : Hijama & Ruqyah Center এ।
.
.
All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center are copyrighted by Cupping Care : Hijama & Ruqyah Center. If anyone copies or partially modifies and posts it, legal action will be taken, Insha'Allah.
