যোগাযোগ: +8801600-375351 (ফোন/হোয়াটসঅ্যাপ)
বিজ্ঞপ্তি

রুকইয়াহ

রুকইয়াহ
রুকইয়াহ (رقية) একটি আরবি শব্দ। এর অর্থ হলো ঝাঁড়ফুঁক, সম্মোহন ইত্যাদি। যদি রুকইয়াহতে শিরক ও কুফরি বাক্য বা পদ্ধতি থাকে তাহলে সেটা রুকইয়াহ শিরকিয়্যাহ বা কুফরিয়্যাহ; এটি নাজায়েজ ও হারাম। আর যেই রুকইয়াতে শিরক ও কুফরি কোনো বাক্য বা পদ্ধতি থাকে না বরং শরিয়াহসম্মতভাবে হয় সেটা হলো রুকইয়াহ শারইয়্যাহ; এটি জায়েজ। সাহাবীগণ রা. এই ধরনের রুকইয়াহ করেছেন। রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন- . “রুকইয়াতে যদি শিরক না থাকে, তাহলে কোনো সমস্যা নেই।” (সহিহ মুসলিম: ৫৫৪৪) . পরিভাষায় রুকইয়াহ শারইয়্যাহ বলা হয়, কুরআন-হাদিস ও সালাফদের থেকে বর্ণিত নির্দিষ্ট দোয়া, আয়াত ও জিকির পাঠের মাধ্যমে আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রেখে শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক সমস্যা থেকে মুক্তির জন্য ঝাড়ফুঁক করা। অর্থাৎ যেসব দোয়া ও পদ্ধতি যেমন, দ্বর্ব, ইস্তেফরাগ, ইসহাল, রুকইয়াহর গোসল, প্রেশার প্রয়োগ, কালোজিরা, মধু, যায়তুন ইত্যাদি খাওয়া ও ব্যবহার করার মাধ্যমে এবং কোরআনের আয়াত ও বৈধ কোনো বাক্য পাঠ করে ঝাড়ফুঁক করাই হলো রুকইয়াহ।

অ্যাপয়েন্টমেন্ট নিন

আপনার সুবিধাজনক সময়ে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন

আপনার এপয়েন্টমেন্ট কনফার্ম করার জন্য আমাদের একজন প্রতিনিধি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।