আপনার বাড়িতে কি অস্বাভাবিক কিছু ঘটছে?
"ঘর মানুষের প্রশান্তির ঠিকানা। কিন্তু সেই ঘরেই যদি নেমে আসে অজানা আতঙ্ক, তখন কী করবেন? অনেক সময় জিন বা শয়তানের উপদ্রবে তছনছ হয়ে যায় সাজানো সংসার, অথচ আমরা আসল কারণটাই ধরতে পারি না।
.
আপনার বাড়িতেও কি অস্বাভাবিক কিছু ঘটছে? দেরি না করে জেনে নিন বাড়িতে জিনের অস্তিত্ব বোঝার ১০টি লক্ষণ।"
.
১. বাড়িতে/ঘরে বিভিন্ন ছায়া বা আকৃতি দৌড়াদৌড়ি করতে দেখা।
২. রাতে অথবা কেউ যখন থাকে না তখন রান্নাঘর, অন্যান্য কামরা বা ছাদ থেকে মানুষের আওয়াজ আসা।
৩. ফাঁকা ঘর বা ছাদ থেকে বাড়ির লোকদের নাম ধরে ডাকছে এমন শোনা।
৪. বাহিরে বা দূরে কোথাও অবস্থা করছে এমন কাউকে বাড়িতে দেখতে পাওয়া।
৫. অকারণে টয়লেটের ট্যাপ-ঝর্না চালু হওয়া, লাইট-ফ্যান অন-অফ হওয়া, দরজা-জানালায় ধাক্কা দেয়ার শব্দ পাওয়া।
৬. নিজেরা না করলেও জিনিসপত্র বারবার লন্ডভন্ড হয়ে যাওয়া, এক যায়গার জিনিস অন্য যায়গায় পাওয়া।
৭. অকারণে কাঁচের জিনিসপত্র বা আয়না ভেঙ্গে যাওয়া। এখানে সেখানে আগুন লাগা।
৮. অদ্ভুতভাবে জিনিসপত্র হারিয়ে যাওয়া।
৯. ঘুমের সময় কাঁথা-কম্বল টান দিয়ে বিরক্ত করা।
১০. রাতে বাড়ির আশেপাশের কুকুরগুলো অতিরিক্ত ডাকাডাকি করা। ইত্যাদি।
.
উপরোক্ত লক্ষণগুলো যদি আপনার বা আপনার পরিচিত কারো বাড়িতে পরিলক্ষিত হয়, তবে আতঙ্কিত না হয়ে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। মনে রাখবেন, শয়তানের চক্রান্ত মুমিনের ঈমানের কাছে খুবই দুর্বল। তাই কুসংস্কারাচ্ছন্ন হয়ে কোনো ভণ্ড কবিরাজের শরণাপন্ন না হয়ে, পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহ নির্দেশিত 'রুকইয়াহ'-এর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করুন।
.
কুরআন তিলাওয়াত ও সুন্নাহর অনুসরণের মাধ্যমে আপনার গৃহকে আল্লাহর রহমতের চাদরে আবৃত রাখুন। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের নিরাশ করেন না। আল্লাহই একমাত্র হেফাজতকারী ও আরোগ্য দানকারী। আল্লাহ তায়ালা আমাদের সকলকে হিফাজত করুন, আমিন।
.
অন্যের উপকার হবে মনে করলে পোস্টটি শেয়ার করে দিতে পারেন।
.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
.
অভিজ্ঞ রাক্বীদের তত্ত্বাবধানে সঠিক পরামর্শে রুকইয়াহ করাতে যোগাযোগ করুন - কাপিং কেয়ার : হিজামা ও রুকইয়াহ সেন্টারের আপনার নিকটস্থ ব্রাঞ্চে।
.
© All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center are copyrighted by Cupping Care : Hijama & Ruqyah Center. If anyone copies or partially modifies and posts it, legal action will be taken, Insha'Allah.
.
