হিজামা কি ও কেন?
হিজামা কী? হিজামা (Hijama) বা কাপিং থেরাপি (Cupping Therapy) হলো সুন্নাহসম্মত এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত একটি জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। এই থেরাপিতে শরীরের নির্দিষ্ট স্থানে সাকশন তৈরি করে ত্বকের উপরিভাগ থেকে অল্প পরিমাণে রক্ত বের করা হয়। এটি প্রায় ব্যথামুক্ত, ঔষধবিহীন ও নিরাপদ একটি চিকিৎসা পদ্ধতি। এজন্যই আধুনিক বিশ্বে এটি একটি অল্টারনেটিভ বা বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। কীভাবে হিজামা করা হয়? হিজামার সময় ত্বকের সবচেয়ে ওপরের স্তর (Epidermis Layer)-এ অত্যন্ত সূক্ষ্ম ও হালকা স্ক্র্যচ (scratch) দেওয়া হয়। এতে তেমন কোনো ব্যথা হয় না—শুধু সামান্য সুড়সুড়ির মতো অনুভূতি হয়। এই সামান্য ইনজুরির ফলে শরীরে inflammation mechanism সক্রিয় হয় এবং nitric oxide উৎপন্ন হয়। অন্যদিকে, ভ্যাকুয়াম সাকশনের চাপের কারণে রক্তনালীগুলিতে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়, যা দেহের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা উন্নত করে। হিজামার উপকারিতা হিজামা শরীরে বহু উপকারে আসে। এটি —রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ইমিউন সিস্টেমকে (immune system) শক্তিশালী করে, ডিটক্সিফিকেশন (detoxification) প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে, ব্যথা উপশম ও নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করে শরীরে প্রশান্তি এনে দেয়। এটি একটি সুন্নাহসম্মত, নিরাপদ ও ঔষধমুক্ত চিকিৎসা পদ্ধতি, যা রোগ নিরাময়কারী এবং সুস্থ ব্যক্তির জন্য রোগ প্রতিরোধক হিসেবে কার্যকর। অভিজ্ঞ ডাক্তার এবং থেরাপিস্টদের তত্ত্বাবধানে সঠিক পরামর্শে হিজামা করাতে যোগাযোগ করুন - কাপিং কেয়ার : হিজামা ও রুকইয়াহ সেন্টারের আপনার নিকটস্থ ব্রাঞ্চে। © All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center is copyrighted. Unauthorized copying, editing, or reposting may result in legal action, Insha’Allah.