সুন্নাহর আলোকে হিজামা
হিজামা (Hijama) বা কাপিং থেরাপি (Cupping Therapy) হলো প্রায় ব্যথামুক্ত, ঔষধবিহীন, নিরাপদ ও সুন্নাহসম্মত একটি চিকিৎসা পদ্ধতি। এজন্যই আধুনিক বিশ্বে এটি একটি অল্টারনেটিভ বা বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। যা রোগ নিরাময়কারী এবং সুস্থ ব্যক্তির জন্য রোগ প্রতিরোধক হিসেবে কার্যকর। হিজামা এমন একটি চিকিৎসা পদ্ধতি, যার উপকারিতা সুন্নাহ সম্মত ভাবেও প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হিজামা করেছেন। এমনকি পবিত্র মিরাজের রাত্রে ফেরেশতারাও হিজামা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। যা হাদিসের বিখ্যাত গ্রন্থ তিরমিজি শরিফ এবং ইবনে মাজাহ শরীফের সহিহ সনদের হাদিসে বর্ণিত রয়েছে। এ সম্পর্কে আরো কিছু হাদিস নিম্নে বর্ণিত হলো। ১) হযরত আনাস (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেসব জিনিস দ্বারা চিকিৎসা করো তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা লাগানো এবং কুস্তে বাহারী (সহিহ বুখারী: ৫৬৯৬, মুসলিম: ১৫৭৭)। (কুস্তে বাহারি হল একধরনের গাছের টুকরো) ২) হযরত আব্দুল্লাহ্ বিন আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, হিজামাকারী কতই-না উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত এবং দৃষ্টিশক্তি প্রখর করে - (সুনানে তিরমিযী : ২০৫৩) ৩) হযরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় আংশিক বেদনার দরুন ইহরাম অবস্থায় হিজামা করান - (সহীহ বুখারী : ৫৭০১) ৪) হযরত জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি অসুস্থ সাহাবী মুকান্নাকে দেখতে গিয়ে বলেন, তুমি যতক্ষণ হিজামা লাগাবেনা ততক্ষণ আমি এখান থেকে যাব না, কেননা আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই হিজামাতে রোগমুক্তির উপায় ও রোগের শিফা রয়েছে - (সহীহ বুখারী হাদিস : ৫৬৯৭) ৫) ইবনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালি পেটে হিজামা করালে নিরাময় ও বরকত লাভ হয় এবং তাতে জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় (সুনানে ইবনে মাজাহ : ৩৪৮৭) ৬) হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন নবী করিম (সা.) হিজামা লাগালেন এবং হিজামা কারীকে এর পারিশ্রমিক দিলেন আর তা যদি অবৈধ হতো তাহলে তিনি তাকে পারিশ্রমিক দিতেন না (সহীহ বুখারী : ২১০৩, মুসনাদে আহমদ : ৩২৮৪) অভিজ্ঞ ডাক্তার এবং থেরাপিস্টদের তত্ত্বাবধানে সঠিক পরামর্শে হিজামা করাতে যোগাযোগ করুন - কাপিং কেয়ার : হিজামা ও রুকইয়াহ সেন্টারের আপনার নিকটস্থ ব্রাঞ্চে। © All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center is copyrighted. Unauthorized copying, editing, or reposting may result in legal action, Insha’Allah.