রুকইয়াহর (বদনজরের) গোসলের নিয়ম
পানি প্রস্তুত করুন:
একটি বালতি বা উপযুক্ত পাত্রে গোসলের জন্য পর্যাপ্ত পানি নিন। এরপর দুই হাত কবজি পর্যন্ত পানিতে ডুবিয়ে নিচের দরুদ শরিফ ও সুরাগুলো ৩ বার বা ৭ বার করে পড়ুন:
- দরুদ শরিফ (যেকোনো দরুদ)
- সুরা আল-ফাতিহা
- আয়াতুল কুরসি
- সুরা আল-কাফিরুন
- সুরা আল-ইখলাস
- সুরা আল-ফালাক
- সুরা আন-নাস
- শেষে আবার দরুদ শরিফ পড়ুন।
এরপর হাত উঠিয়ে সেই পানি দিয়েই গোসল করুন।
কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- রুকইয়াহর পানি অন্য কোনো পানির সঙ্গে মিশাবেন না—এই পানিতেই গোসল করবেন। খেয়াল রাখবেন, যেন পানি শরীরের প্রতিটি অংশে পৌঁছে।
- রুকইয়াহর গোসলে সাবান, শ্যাম্পু কিছু ব্যবহার করবেন না। যদি এসব ব্যবহার করতে হয়, তবে প্রথমে রুকইয়াহর পানি দিয়ে গোসল করে নিবেন। এরপর প্রয়োজন হলে একই সময় সাধারণ পানি দিয়ে প্রতিদিনের মতো আপনার যেভাবে ইচ্ছে আবার গোসল করতে পারেন।
- রুকইয়াহর গোসলের পানি চুলার আগুনে গরম করবেন না। যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে কোনো সমস্যা হয়, তাহলে আগেই পানি সামান্য কুসুম গরম করে নিবেন। এরপর সেখানে সুরাগুলো পড়ে পানি প্রস্তুত করবেন।
- পানিতে চাইলে অতিরিক্ত কিছু রুকইয়াহ দোয়া ও অন্যান্য আয়াত পড়েও ফুঁ দিতে পারেন। এসব আয়াত ও দোয়া বাথরুমের ভেতরে পড়া যাবে না। পানি বাইরে তৈরি করে তারপর বাথরুমে নিয়ে গোসল করবেন।

