বরই পাতার পানি দিয়ে রুকইয়াহ গোসলের সহজ পদ্ধতি
পানি প্রস্তুত করুন:
- একটি বালতি বা উপযুক্ত পাত্রে গোসলের জন্য পর্যাপ্ত পানি নিন।
- এরপর ৭টি বরই পাতা নিয়ে পাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। (সম্ভব হলে তাজা সবুজ পাতা ব্যবহার করুন।)
- সেই পেস্ট পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিন।
এরপর নিচের আয়াত ও সুরাগুলো 7 বার করে পড়ুন:
• সুরা ফাতিহা
• আয়াতুল কুরসি
• সুরা ইখলাস
• সুরা ফালাক
• সুরা নাস
• সুরা আরাফ (আয়াত ১১৭–১২২):
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُوْنَ - فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ - فَغُلِبُوْا هُنَالِكَ وَانقَلَبُوْا صَاغِرِيْنَ - وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ -قَالُوْا آمَنَّا بِرَبِّ الْعَالَمِيْنَ - رَبِّ مُوسَىٰ وَهَارُوْنَ-
• সুরা ইউনুস (আয়াত ৮১–৮২)
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوْسَىٰ مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ - وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ০
• সুরা ত্বহা (আয়াত ৬৯):
وَأَلْقِ مَا فِيْ يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا ۖ إِنَّمَا صَنَعُوْا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ-
এই সুরা এবং আয়াতগুলো পড়ার সময় মাঝে মাঝে গোসলের পানিতে ফুঁ দেবেন।
কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:
• বরই পাতার পানি অন্য কোনো পানির সঙ্গে মিশাবেন না—এই পানিতেই গোসল করবেন। খেয়াল রাখবেন, যেন পানি শরীরের প্রতিটি অংশে পৌঁছে।
• রুকইয়াহর গোসলে সাবান, শ্যাম্পু কিছু ব্যবহার করবেন না। যদি এসব ব্যবহার করতে হয়, তবে প্রথমে বরই পাতার পানি দিয়ে গোসল করে নিবেন। এরপর প্রয়োজন হলে একই সময় সাধারণ পানি দিয়ে প্রতিদিনের মতো আপনার যেভাবে ইচ্ছে আবার গোসল করতে পারেন।
• বরই পাতার গোসলের পানি চুলার আগুনে গরম করবেন না। যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে কোনো সমস্যা হয়, তাহলে আগেই পানি সামান্য কুসুম গরম করে নিবেন। এরপর সেখানে বরই পাতা মিশ্রণ করে পানি রেডি করবেন।
• পানিতে চাইলে অতিরিক্ত কিছু রুকইয়াহ দোয়া ও অন্যান্য আয়াত পড়েও ফুঁ দিতে পারেন।
• এসব আয়াত ও দোয়া বাথরুমের ভেতরে পড়া যাবে না। পানি বাইরে তৈরি করে তারপর বাথরুমে নিয়ে গোসল করবেন।
সহজভাবে বরই পাতার ব্যবহার পদ্ধতি:
অনেক সময় প্রতিদিন নতুন করে বরই পাতা সংগ্রহ করা কষ্টকর হয়ে যায়। এক্ষেত্রে আপনি একটু সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন—
- প্রথমে যতদিন বরই পাতার পানি দিয়ে গোসল করতে হবে, তত দিনের হিসাব করে প্রতিদিনের জন্য ৭টি করে পাতা আলাদা করে নিন।
- সব পাতা একসাথে বেটে বা পেস্ট করে নিন।
- এরপর সেই পেস্ট থেকে প্রতিদিনের জন্য আলাদা আলাদা বল তৈরি করুন (প্রতিটি বল = ৭টি পাতার পেস্ট)।
- এই বলগুলো একটি পরিষ্কার পাত্রে রেখে ডিপ ফ্রিজে (Deep Freeze) সংরক্ষণ করুন।
- প্রতিদিন গোসলের আগে ফ্রিজ থেকে একটি বল বের করে নিন এবং সেটি গোসলের পানিতে ভালোভাবে মিশিয়ে নিন।
- এরপর উপরোক্ত দোয়া ও সুরাগুলো পড়ে বরইপাতা মিশ্রিত পানিতে ফুঁ দিয়ে গোসল করে নিন।
এতে করে প্রতিদিন নতুন পাতা সংগ্রহের ঝামেলা থাকবে না, আর আপনি নিয়মিতভাবে বরই পাতার উপকারিতাও পাবেন ইনশাআল্লাহ।
রুকইয়াহ সংক্রান্ত যেকোনো পরামর্শ পেতে অথবা সরাসরি রুকইয়াহ করাতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ ব্রাঞ্চে:
.
মিরপুর (ঢাকা): 01600-375351
আফতাব নগর (ঢাকা): 01600-375352
নারায়ণগঞ্জ (ঢাকা): 01600-375353
উত্তরা (ঢাকা): 01600-375354
চট্টগ্রাম: 01600-375355
.
.
© All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center is copyrighted. Unauthorized copying, editing, or reposting may result in legal action, Insha’Allah.


