হিফাজতের বিশেষ মাসনুন আমলসমূহ
১) সকাল-সন্ধ্যার আমল:
- আয়াতুল কুরসি একবার পড়বেন।
- এরপর সুরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার পড়বেন।
- হাতের তালুতে ফুঁ দিয়ে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মাসেহ করবেন।
- চাইলে এই আমলটি প্রত্যেক ফরজ নামাজের পরও করতে পারেন।
সকাল-সন্ধ্যার বিশেষ দোয়া:
সকাল-সন্ধ্যা ৩ বার করে পড়বেন:
أَعُوْذُ بِكَلِمَاتِاللّهِ التَّامَّاتِمِنْ شَرِّمَا خَلَق
উচ্চারণ: আউজু বিকালিমা তিল্লাহিত তাম্মাতি মিং শাররি মা খলাক।
অর্থ: আল্লাহর পরিপূর্ণ বাক্যের আশ্রয়ে, তাঁর সমস্ত সৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করি।
সকাল-সন্ধ্যা ৩ বার করে পড়বেন:
بِسْمِ اللّهِالَّذِيْ لَايَضُرُّ مَعَاسْمِه شَيْءٌفِي الْأَرْضِوَلَا فِيالسَّمَاءِ وَهُوَالسَّمِيْعُ الْعَلِيمُ
উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামাুই ওয়াহু ওয়াস সামিউল আলীম
অর্থ: সেই আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমীনের কোন ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
সকাল-সন্ধ্যা ৭বার করে পড়বেন:
حَسْبِيَ اَللّهُلَآ اِلهَأِلأَّ هُؤَعَلَيْهِ تَؤَكَّلْتُؤَهُؤَ رَبُّالْعَرْشِ الْعَظِيْمِ
উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল আরশিল আজীম
অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোন উপাস্য নেই, আমি তার উপরই নির্ভর করছি, তিনি মহান আরশের অধিপতি।
সকাল-সন্ধ্যা ১০ বার করে পড়বেন (সমস্যা বেশি হলে ১০০ বার):
لَا إِلهَإِلَّا اللّهُوَحْدَه لَاشَرِيْكَ لَهلَهُ الْمُلْكُوَلَهُ الْحَمْدُوَهُوَ عَلى كُلِّ شَيْءٍقَدِيْرٌ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়া হুওয়া আলা কুল্লি শাইুইন কদীর
অর্থ: আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি এক, তাঁর কোন শরিক নেই। রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান।
২) রাতে ঘুমের আগের আগের আমল:
- অজু করে ঘুমাবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে।
- ডান কাত হয়ে ঘুমাবেন।
- বিছানা ঝাড়ু বা কাপড় দিয়ে পরিষ্কার করবেন।
- আয়াতুল কুরসি ও বাকারার শেষ দুই আয়াত পড়বেন।
- সুরা ইখলাস, ফালাক ও নাস পড়বেন, হাতের তালুতে ফুঁ দিয়ে পুরো শরীরে মাসেহ করবেন।
রাতে ঘুমের আগের বিশেষ দোয়া:
রাতে ঘুমের আগে ৩ বার পড়বেন:
أَعُوْذُبِكَلِمَاتِ اللّهِالتَّامَّاتِ مِنْشَرِّ مَاخَلَقَ
রাতে ঘুমের আগে ৩ বার পড়বেন:
أَعُوْذُبِكَلِمَاتِ اللهِالتَّامَّاتِ، مِنْغَضَبِهٖ وَعِقَابِهِ،وَشَرِّ عِبَادِهِ،وَ مِنْهَمَزَاتِ الشَّيَاطِيْنِ،وَأَنْ يَّحْضُرُوْنِ
বিছানায় শুয়ে পড়বেন:
بِسْمِكَرَبِّيْ وَضَعْتُجَنْبِيْ، وَبِكَاَرْفَعُهُ، فَاِنْاَمْسَكْتَ نَفْسِيْفَرْحَمْهَا، وَاِنْاَرْسَلْتَهَا فَحْفَظْهَا،بِمَا تَحْفَظُبِهٖ عِبَادَكَالصَّالِحِيْن
৩) টয়লেটে প্রবেশের সময় পড়বেন:
اللَّهُمَّإِنِّي أَعُوذُبِكَ مِنْالْخُبْثِ وَالْخَبَائِثِ
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আউযুবিকা, মিনাল খুবসি ওয়াল খবা-ইছ
অর্থ: হে আল্লাহ! আমি আশ্রয় চাই খারাপ জিন ও খারাপ পরী থেকে।
৪) অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন।
- প্রতিদিন কুরআন তিলাওয়াত করবেন।
- কুরআন শুদ্ধভাবে পড়তে না পারলে শেখার চেষ্টা চালু রাখবেন।
- বেশি ইস্তিগফার ও দরুদ শরিফ পড়বেন।
- প্রতিদিন কমপক্ষে দুই রাকাত সলাতুল হাজত পড়বেন।
- পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে আরও বেশি যত্নবান হবেন।
রাগ, অস্থিরতা বা খারাপ চিন্তা এলে সঙ্গে সঙ্গে নিচের দোয়াগুলো পড়বেন (প্রতিটি ৩ বার):
اَعُوْذُبِاللّٰهِ العَظِيْمِبِوَجْهِهِ الْكَرِيْمِوَسُلْطَانِهِ الْقَدِيْمِمِنَ الشَّيْطَانِالرَّجِيْمِ
উচ্চারণ: আউযুবিল্লা-হিল আযীম। বিওয়াজহিহিল কারীম। ওয়া সুলত্বানিহিল ক্বদীমি মিনাশ শাইত্বনির রজীম।
هُوَالْأَوَّلُوَالْاٰخِرُ وَالظَّاهِرُوَالْبَاطِنُ وَهُوَبِكُلِّ شَيْءٍعَلِيْمِ
উচ্চারণ: হুওয়াল আউওয়ালু ওয়াল আ-খিরু ওয়ায যা-হিরু ওয়াল বা-ত্বিন। ওয়া হুওয়া বিকুল্লি শাই-ইন আলীম।
لَا حَوْلَوَلَا قُوَّةَاِلَّا بِاللّٰهِالْعَلِّى الْعَظِيْمِ
উচ্চারণ: লা হাওলা ওয়া লা ক্বুওয়াতা ইল্লা বিল্লা-হিল আলিয়্যিল আযীম
اٰمَنْتُ بِاللّٰهِوَرُسُلِهٖ
উচ্চারণ: আ-মাংতু বিল্লাহি ওয়া রুসুলিহ।
দ্রষ্টব্য
এই আমলগুলো নিজস্ব নিরাপত্তা ও হিফাজতের জন্য খুব গুরুত্বপূর্ণ।
আরবি উচ্চারণ বাংলায় পরিপূর্ণভাবে আদায় সম্ভব নয়, তাই শুদ্ধ আরবি উচ্চারণ শিখে পড়বেন।


