মাইগ্রেন থেকে মুক্তি পেতে হিজামা কতটা কার্যকরী?
মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে হিজামা (Hijama) কতটা কার্যকরী?
জানুন বিজ্ঞান ও গবেষণা কী বলছে!
মাইগ্রেনের ব্যথা যাদের হয়, একমাত্র তারাই জানেন এর যন্ত্রণা কতটা তীব্র। আলো সহ্য না হওয়া, বমি বমি ভাব এবং মাথার একপাশে তীব্র ব্যথা — এই সমস্যাগুলো জীবনযাত্রার মান কমিয়ে দেয়। অনেকেই বছরের পর বছর পেইনকিলার খেয়েও স্থায়ী সমাধান পান না।
তবে জানেন কি? সুন্নাহ সম্মত চিকিৎসা পদ্ধতি 'হিজামা' বা 'ওয়েট কাপিং' (Wet Cupping) মাইগ্রেনের ব্যথায় আধুনিক চিকিৎসাবিজ্ঞানেও দারুণ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।
হিজামা বা কাপিং থেরাপি কীভাবে কাজ করে?
হিজামা থেরাপিতে শরীরের নির্দিষ্ট স্থানে জমে থাকা রক্তের চাপ ও প্রদাহ কমাতে সহায়তা করে। এর ফলে ওই এলাকায় রক্ত সঞ্চালন উন্নত হয় এবং শরীরের প্রাকৃতিক ব্যথানাশক হরমোন Endorphins নিঃসৃত হয়, যা ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করে।
গবেষণা ও বিজ্ঞান কী বলছে?
ব্যথা ও অ্যাটাক কমাতে সহায়ক :: The American Journal of Chinese Medicine (2008)-এ প্রকাশিত একটি ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে — মাইগ্রেন ও টেনশন হেডেক রোগীরা হিজামা (Wet Cupping) নেওয়ার পর
- মাথাব্যথার তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমেছে
- মাসে কতবার মাথাব্যথা হয়, সেটিও কমে গেছে
- গবেষণাটি দেখায়—হিজামা মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে।
(Source: Ahmadi A, Schwebel DC, Rezaei M. Am J Chin Med. 2008)
Pain Score কমে, আরাম বাড়ে :: একটি Prospective Observational Study-তে দেখা গেছে, হিজামা থেরাপি নেওয়ার পর মাইগ্রেন রোগীদের
- Pain Score (VAS) কমেছে
- দৈনন্দিন কাজ করার সক্ষমতা বেড়েছে
- এটি নির্দেশ করে যে, হিজামা short-term pain relief দিতে সক্ষম হতে পারে।
(Source: Kaki AM et al. Oman Medical Journal, 2019)
মাইগ্রেনে হিজামার উপকারিতাগুলো একনজরে:
- মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
- শরীরের সেরোটোনিন লেভেল নিয়ন্ত্রণে রাখে (যা মাইগ্রেনের সাথে জড়িত)।
- শরীর থেকে টক্সিন বের করে দেয়।
- এটি একটি সুন্নাহ চিকিৎসা পদ্ধতি, তাই এতে বরকত ও আরোগ্য উভয়ই রয়েছে।
সতর্কতা: হিজামা অবশ্যই একজন সার্টিফাইড এবং অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত। অপরিচ্ছন্ন পরিবেশে বা অদক্ষ হাতে হিজামা করালে ইনফেকশনের ঝুঁকি থাকে। আপনার যদি ডায়াবেটিস বা রক্তজমাট না বাঁধার সমস্যা থাকে, তবে থেরাপি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
অভিজ্ঞ ডাক্তার এবং থেরাপিস্টদের তত্ত্বাবধানে সঠিক পরামর্শে হিজামা করাতে যোগাযোগ করুন - কাপিং কেয়ার : হিজামা ও রুকইয়াহ সেন্টারের আপনার নিকটস্থ ব্রাঞ্চে।
© All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center is copyrighted. Unauthorized copying, editing, or reposting may result in legal action, Insha’Allah.


