রুকইয়াহর অডিও শোনার সময় করণীয় ও সতর্কতা
রুকইয়াহর অডিও সঠিক নিয়মে এবং মনোযোগ সহকারে শুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে রুকইয়াহ অডিও শোনার সময় কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হলো:
🛡️রুকইয়াহ শোনার আগে প্রস্তুতি🛡️
- পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। টয়লেট সেরে নিন এবং অজু করে নিন।
- বিসমিল্লাহ বলে মনে মনে নিজের সমস্যার জন্য রুকইয়াহ শুনার নিয়ত করুন। যেমন, ‘জাদু, বদনজর, ওয়াসওয়াসা, মানসিক অস্থিরতা, ভয় বা শারীরিক সমস্যা থেকে মুক্তির জন্য আল্লাহর ওপর ভরসা করে রুকইয়াহ করছি।’ অথবা আপনি নিজের মতো করেও নিয়ত করে নিতে পারেন।
💢রুকইয়াহ শোনার সময় যা করবেন💢
- রুকইয়াহর অডিও চেয়ারে বা মাটিতে সোজা হয়ে বসে শুনবেন। শুয়ে শুনলে ঘুম চলে আসতে পারে। তবে বসে শুনতে বেশি কষ্ট হলে শুইয়ে শুনতে পারেন।
- অডিও শোনার সময় মনে মনে কিছু পড়া, চিন্তা করা বা অন্য কোনো কাজ করবেন না।
- রুকইয়াহ চলাকালীন যদি বমি, কাশি, ঢেকুর বা অন্য কোনো প্রতিক্রিয়া হয়, তা দমন করবেন না। এগুলো শরীর থেকে ক্ষতিকর জিনিস বের হওয়ার লক্ষণ।
- আশপাশে ছুরি, কাঁচি ইত্যাদি কিছু রাখবেন না, বিশেষ করে যদি আপনি একা থাকেন।
- মাঝারি সাউন্ডে হেডফোন দিয়ে শুনবেন। যদি কানে অস্বস্তি হয়, তাহলে স্পিকার দিয়েও শুনতে পারেন।
- শরীরকে রিল্যাক্স রাখুন। শরীরে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া, যেমন কাঁপুনি, হাত পা নাড়া, চোখ ভারী লাগা—এমন কিছু হলে জোর করে থামাবেন না। শরীরকে আপন অবস্থায় ছেড়ে দিন।
⚠️ রুকইয়াহ শোনার সময় সম্ভাব্য প্রতিক্রিয়া ⚠️
রুকইয়াহ শুনার সময় সমস্যানুযায়ী কারও কারও মধ্যে কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন:
- মাথাব্যথা, চোখ ভারী হয়ে আসা বা গভীর ঘুম চলে আসা।
- শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করা।
- বারবার হাই ওঠা, কাঁপুনি বা অতিরিক্ত গরম/ঠান্ডা লাগা।
- বিরক্তবোধ হওয়া। মেজাজ খিটখিটে হয়ে যাওয়া।
- অনেক সময় জ্বরের মতো ক্লান্তি আসতে পারে।
- এসব প্রতিক্রিয়ায় ভয় পাবেন না। এগুলো সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং অডিও বন্ধ না করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন।
✅রুকইয়াহ-পরবর্তী আমল✅
- পুরুষদের জন্য: প্রতিদিন ফরজ নামাজ জামাতে আদায় করবেন (শরিয়তের ওজর ছাড়া জামাত ছাড়া যাবে না)।
- মহিলাদের জন্য: নামাজ শুরু ওয়াক্তেই পড়বেন, দেরি করবেন না।
- মাসনুন আমল করবেন। সকাল-সন্ধ্যার দোয়া ও আমল প্রতিদিন করবেন। পিরিয়ড অবস্থায়ও এসব দোয়া ও জিকির পড়া যাবে—বাদ দেওয়া যাবে না।
- ঘুমানোর আগে ওজু করুন। তারপর ঘুমের আগের দোয়া ও মাসনুন আমল করে ঘুমাবেন।
- রুকইয়াহ শেষে গোসল বা অজু করুন। যদি সম্ভব হয়, তাহলে রুকইয়াহ করা পানি দিয়ে গোসল করুন। না পারলে অন্তত অজু করে নিন। এতে শরীর হালকা লাগবে ইনশাআল্লাহ।
- মেয়েরা পিরিয়ড অবস্থায়ও রুকইয়াহ শুনতে পারবেন। তবে কুরআনের আয়াত মুখে উচ্চারণ করবেন না, শুধু শুনবেন।
.
👇 রুকইয়াহ সংক্রান্ত যেকোনো পরামর্শ পেতে অথবা সরাসরি রুকইয়াহ করাতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ ব্রাঞ্চে:
.
📞 মিরপুর (ঢাকা): 01805-464801
📞 আফতাব নগর (ঢাকা): 01805-464802
📞 নারায়ণগঞ্জ (ঢাকা): 01805-464803
📞 উত্তরা (ঢাকা): 01805-464804
📞 চট্টগ্রাম: 01805-464805
📞 কক্সবাজার: 01805-464806
.
#RuqyahShariyah
#CuppingCare
#SunnahLifestyle
#SunnahHealing
#IslamicTreatment
.
© All content (photos, videos and texts) of Cupping Care : Hijama & Ruqyah Center is copyrighted. Unauthorized copying, editing, or reposting may result in legal action, Insha’Allah.


